হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজীপুরে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন


গাজীপুর, ৩ মার্চ – জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দক্ষ জনবল তৈরিতে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে। মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় প্রস্তাবিত ইনস্টিটিউটের স্থান পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জ্ঞান অর্জন ও গবেষণার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, এখানে প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য একটি হোস্টেলও নির্মাণ করা হবে। প্রথম ধাপে তিনতলা ভবন তৈরি হলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তা সম্প্রসারণ করা হবে। প্রায় সাড়ে আট একর জায়গাজুড়ে এই ইনস্টিটিউটটি নির্মিত হবে এবং স্থানটি যাতায়াতের জন্য সুবিধাজনক বলে পরিদর্শনে প্রতীয়মান হয়েছে। মন্ত্রী আরও জানান, অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে কারণ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন খান এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান উপস্থিত ছিলেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এস এম/ ৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজীপুরে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজীপুরে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ৩ মার্চ – জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দক্ষ জনবল তৈরিতে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে। মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় প্রস্তাবিত ইনস্টিটিউটের স্থান পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জ্ঞান অর্জন ও গবেষণার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, এখানে প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য একটি হোস্টেলও নির্মাণ করা হবে। প্রথম ধাপে তিনতলা ভবন তৈরি হলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তা সম্প্রসারণ করা হবে। প্রায় সাড়ে আট একর জায়গাজুড়ে এই ইনস্টিটিউটটি নির্মিত হবে এবং স্থানটি যাতায়াতের জন্য সুবিধাজনক বলে পরিদর্শনে প্রতীয়মান হয়েছে। মন্ত্রী আরও জানান, অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে কারণ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা অত্যন্ত জরুরি।পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন খান এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান উপস্থিত ছিলেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।এস এম/ ৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×