হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গায়ক নোবেলের বিরুদ্ধে ডিবির চার্জশিট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – কনসার্ট না করে এক লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। গত ৩০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর হুমায়ুন কবির এ চার্জশিট দাখিল করেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী

মামলার চার্জশিটে বলা হয়েছে, আসামি নোবেল বাদীর কাছ থেকে চুক্তির এক লাখ ৭২ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে উত্তোলন করেন। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে না গিয়ে ওই টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন।

তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে এজহারনামীয় আসামি নোবেলের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ হিসেবে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গত বছরের ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন।

এ মামলা দায়েরের পর ২০ মে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওইদিনই আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ওই বছরের ২২ মে বাদীকে কনসার্টে গান গাওয়ার জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার শর্তে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গায়ক নোবেলের বিরুদ্ধে ডিবির চার্জশিট first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গায়ক নোবেলের বিরুদ্ধে ডিবির চার্জশিট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গায়ক নোবেলের বিরুদ্ধে ডিবির চার্জশিট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – কনসার্ট না করে এক লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। গত ৩০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর হুমায়ুন কবির এ চার্জশিট দাখিল করেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলার চার্জশিটে বলা হয়েছে, আসামি নোবেল বাদীর কাছ থেকে চুক্তির এক লাখ ৭২ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে উত্তোলন করেন। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে না গিয়ে ওই টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে এজহারনামীয় আসামি নোবেলের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ হিসেবে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গত বছরের ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলা দায়েরের পর ২০ মে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওইদিনই আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ওই বছরের ২২ মে বাদীকে কনসার্টে গান গাওয়ার জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার শর্তে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গায়ক নোবেলের বিরুদ্ধে ডিবির চার্জশিট first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×