হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুগল প্লে-হোয়াটসঅ্যাপের নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন


তেহরান, ২৫ ডিসেম্বর – বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর ইরান। দেশটি এসব থেকে নাগরিকদের দূরে রাখতে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তবে এবার সেই কঠোরতা থেকে ফিরে আসতে শুরু করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভোটাভোটি হয়েছে। এ ছাড়া ধীরে ধীরে ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধও কমানো হবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের সীমাবদ্ধতা কমাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। এতে প্রতিনিধিরা হোয়াটসঅ্যাপ, গুগল প্লে ব্যবহারের সুযোগ দিতে সংখ্যাগরিষ্ঠ মত দিয়েছেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দেখা গেছে। ইরানে গত বছরগুলোয় অনেকেই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনসহ নানান বিকল্প উপায়ে ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আসছেন। কিন্তু পশ্চিমা ষড়যন্ত্র ও নজরদারির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়কমন্ত্রী সাত্তার হাশেমি বলেন, ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধ দূর করার ক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তরিক। এর অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা দূর করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুগল প্লে-হোয়াটসঅ্যাপের নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুগল প্লে-হোয়াটসঅ্যাপের নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৫ ডিসেম্বর – বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর ইরান। দেশটি এসব থেকে নাগরিকদের দূরে রাখতে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তবে এবার সেই কঠোরতা থেকে ফিরে আসতে শুরু করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভোটাভোটি হয়েছে। এ ছাড়া ধীরে ধীরে ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধও কমানো হবে।বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের সীমাবদ্ধতা কমাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। এতে প্রতিনিধিরা হোয়াটসঅ্যাপ, গুগল প্লে ব্যবহারের সুযোগ দিতে সংখ্যাগরিষ্ঠ মত দিয়েছেন।ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দেখা গেছে। ইরানে গত বছরগুলোয় অনেকেই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনসহ নানান বিকল্প উপায়ে ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আসছেন। কিন্তু পশ্চিমা ষড়যন্ত্র ও নজরদারির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে।ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়কমন্ত্রী সাত্তার হাশেমি বলেন, ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধ দূর করার ক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তরিক। এর অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা দূর করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×