হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গোপনে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ জুলাই – বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা মুখে বললেও গোপনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (৮ জুলাই) নিজ নির্বাচনী এলাকা ১৭৪ ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় এমপি হিসেবে জনমানুষের কথা শোনেন সালমান এফ রহমান।

এসময় তিনি দোহারের দুটি ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক ছাড়াও আল আমিনবাজারে সাতটি সেতু এবং বিলাসপুরে দুটি সেতু উদ্বোধন করেন। এছাড়াও মুকসুদপুরের ঢালারপারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন।

সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে সালমান এফ রহমান বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, বিদেশিরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা বাস্তবায়নে সরকারও বদ্ধপরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমেই হবে।

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গোপনে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গোপনে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জুলাই – বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা মুখে বললেও গোপনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার (৮ জুলাই) নিজ নির্বাচনী এলাকা ১৭৪ ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় এমপি হিসেবে জনমানুষের কথা শোনেন সালমান এফ রহমান। এসময় তিনি দোহারের দুটি ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক ছাড়াও আল আমিনবাজারে সাতটি সেতু এবং বিলাসপুরে দুটি সেতু উদ্বোধন করেন। এছাড়াও মুকসুদপুরের ঢালারপারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন। সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে সালমান এফ রহমান বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, বিদেশিরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা বাস্তবায়নে সরকারও বদ্ধপরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমেই হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×