হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


গ্রিসে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরো অনেকে। গ্রিক কর্তৃপক্ষ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

উপকূলরক্ষীরা মঙ্গলবার ভোরে উদ্ধার অভিযান চালিয়ে ১৯ জনকে উদ্ধার করে। তুরস্কের কাছের গ্রিক দ্বীপ লেসবসের উপকূলে একটি রাবারের নৌকা দেখতে পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়।

উদ্ধারের পর ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজন প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথারমিয়ায় ভুগছিলেন। চলতি সপ্তাহে গ্রিসের অনেক জায়গায় তুষারপাত হচ্ছে এবং তাপমাত্রাও বরফ শীতল অবস্থায় রয়েছে।

জানা যায়, নৌকাটি ৪১ জন যাত্রী নিয়ে তুরস্ক উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে দুটি নৌযানের সঙ্গে একটি হেলিকপ্টারও যুক্ত হয়েছে। তবে তীব্র বাতাস উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটাচ্ছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

গ্রিসের সরকারি টেলিভিশন ইআরটি জানিয়েছে, নৌকাটিতে সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার নাগরিকরা ছিলেন। উদ্ধারকৃতদের বরাতে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার শরণার্থী ও অভিবাসীরা দীর্ঘদিন ধরেই গ্রিসকে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর মূল প্রবেশস্থল হিসেবে ব্যবহার করে আসছে। তাদের অধিকাংশই তুরস্ক থেকে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করেন। বিপজ্জনক এই অনিয়মিত পথ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারান।

প্রসঙ্গত, গত রবিবার আজিয়ান সাগরের দক্ষিণপূর্বাঞ্চলের দ্বীপ লেরোসে নৌকাডুবিতে তিন শিশুসহ চার অভিবাসী নিহত হয়েছেন।

সূত্র: কালের লন্ঠ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গ্রিসে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরো অনেকে। গ্রিক কর্তৃপক্ষ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। উপকূলরক্ষীরা মঙ্গলবার ভোরে উদ্ধার অভিযান চালিয়ে ১৯ জনকে উদ্ধার করে। তুরস্কের কাছের গ্রিক দ্বীপ লেসবসের উপকূলে একটি রাবারের নৌকা দেখতে পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারের পর ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজন প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথারমিয়ায় ভুগছিলেন। চলতি সপ্তাহে গ্রিসের অনেক জায়গায় তুষারপাত হচ্ছে এবং তাপমাত্রাও বরফ শীতল অবস্থায় রয়েছে। জানা যায়, নৌকাটি ৪১ জন যাত্রী নিয়ে তুরস্ক উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে দুটি নৌযানের সঙ্গে একটি হেলিকপ্টারও যুক্ত হয়েছে। তবে তীব্র বাতাস উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটাচ্ছে। গ্রিসের সরকারি টেলিভিশন ইআরটি জানিয়েছে, নৌকাটিতে সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার নাগরিকরা ছিলেন। উদ্ধারকৃতদের বরাতে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার শরণার্থী ও অভিবাসীরা দীর্ঘদিন ধরেই গ্রিসকে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর মূল প্রবেশস্থল হিসেবে ব্যবহার করে আসছে। তাদের অধিকাংশই তুরস্ক থেকে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করেন। বিপজ্জনক এই অনিয়মিত পথ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারান। প্রসঙ্গত, গত রবিবার আজিয়ান সাগরের দক্ষিণপূর্বাঞ্চলের দ্বীপ লেরোসে নৌকাডুবিতে তিন শিশুসহ চার অভিবাসী নিহত হয়েছেন। সূত্র: কালের লন্ঠ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×