হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘুমধুমে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

নিহত হলো উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে নুরুল আবছার। তিনি পেশায় অটোচালক ছিলেন।

বোরবার দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ড্রাগন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ড্রাগন বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তার অটোরিকশা ও মোবাইল ফোনও পাওয়া যায়নি।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্থানীয়দের ধারণা, তিনি ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।
এ ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসরুরুল হক বলেছেন, কে বা কারা এ হত্যাকান্ড সংঘটিত করেছে। এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

এ ব্যাপারে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি।
####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘুমধুমে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘুমধুমে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। নিহত হলো উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে নুরুল আবছার। তিনি পেশায় অটোচালক ছিলেন। বোরবার দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ড্রাগন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ড্রাগন বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তার অটোরিকশা ও মোবাইল ফোনও পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসরুরুল হক বলেছেন, কে বা কারা এ হত্যাকান্ড সংঘটিত করেছে। এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×