কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সান মারিনো ম্যাচের উন্মাদনা বিশ্বজুড়ে! বাংলাদেশিদের ফুটবল প্রেমে মুগ্ধ ফিফা সভাপতি ইনফান্তিনো




মন্তব্য করুন