হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘূর্ণিঝড় ‌‌‌‘মোকা’: ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন




ঘূর্ণিঝড় ‌‌‌‘মোকা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে আড়াই লাখ ডলার (২ কোটি ৬৯ লাখ টাকা) দেবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নয়শ বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ তৎপরতায়ও দেশটি অবদান রাখছে বলে উল্লেখ করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত রোববার আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি।

৮ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। পরে সেটি নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়ে ১১ মে সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।  ১৩ মে (শনিবার) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়ার কথা জানানো হয়। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়। মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবৎ রাখা হয়। ঘূর্ণিঝড় মোকা চলে যাওয়ার পর ১৫ মে (সোমবার) সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলে আবহাওয়া অধিদপ্তর।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘূর্ণিঝড় ‌‌‌‘মোকা’: ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘূর্ণিঝড় ‌‌‌‘মোকা’: ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঘূর্ণিঝড় ‌‌‌‘মোকা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে আড়াই লাখ ডলার (২ কোটি ৬৯ লাখ টাকা) দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নয়শ বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ তৎপরতায়ও দেশটি অবদান রাখছে বলে উল্লেখ করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত রোববার আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি। ৮ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। পরে সেটি নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়ে ১১ মে সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।  ১৩ মে (শনিবার) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়ার কথা জানানো হয়। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়। মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবৎ রাখা হয়। ঘূর্ণিঝড় মোকা চলে যাওয়ার পর ১৫ মে (সোমবার) সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলে আবহাওয়া অধিদপ্তর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×