হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় আড়াই কোটি টাকার ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, তিন মাদক কারবারি গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে যাত্রীবেশে পাচারকালে আড়াই কোটি টাকা মুল্যের ৮০ হাজার পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকাজে জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশের তত্বাবধানে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ মসজিদের সামনে সড়ক থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা মাদক কারবারিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, মায়ানমারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়ে নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এএসপি অভিজিৎ দাশের তত্বাবধানে আমি নিজে এবং থানার এসআই মোঃ আরকুানুল ইসলাম, ফরিদ হোসাইন, মহিউদ্দিন ও সুজন বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দুইভাগে বিভক্ত হয়ে বুধবার ভোররাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিই। এরইমধ্যে একটি সিএনজি অটোরিকশা যোগে ইয়াবার চালানটি নিয়ে পাচারকারীরা চকরিয়ায় ঢুকে পড়ে।

আরও পড়ুন

উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যম কেন অবহেলার শিকার?

সকাল সাড়ে আটটার দিকে পাচারকারীদের বহন করা সিএনজি অটোরিকশাটি মহাসড়কের চকরিয়া উপজেলার ছায়রাখালীর ছিড়াপাহাড় এলাকার মসজিদের সামনে পৌঁছালে আমরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করি।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকালে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় আড়াই কোটি টাকার ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, তিন মাদক কারবারি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় আড়াই কোটি টাকার ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, তিন মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে যাত্রীবেশে পাচারকালে আড়াই কোটি টাকা মুল্যের ৮০ হাজার পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকাজে জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশের তত্বাবধানে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ মসজিদের সামনে সড়ক থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা মাদক কারবারিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, মায়ানমারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়ে নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এএসপি অভিজিৎ দাশের তত্বাবধানে আমি নিজে এবং থানার এসআই মোঃ আরকুানুল ইসলাম, ফরিদ হোসাইন, মহিউদ্দিন ও সুজন বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দুইভাগে বিভক্ত হয়ে বুধবার ভোররাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিই। এরইমধ্যে একটি সিএনজি অটোরিকশা যোগে ইয়াবার চালানটি নিয়ে পাচারকারীরা চকরিয়ায় ঢুকে পড়ে। সকাল সাড়ে আটটার দিকে পাচারকারীদের বহন করা সিএনজি অটোরিকশাটি মহাসড়কের চকরিয়া উপজেলার ছায়রাখালীর ছিড়াপাহাড় এলাকার মসজিদের সামনে পৌঁছালে আমরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করি। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকালে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×