হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় কৃষি জমি কেটে মাটি লুটের সময় দুটি স্কেভটর গাড়ি অকেজো, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় কৃষি জমি কেটে মাটি লুটের বাণিজ্য শুরু করেছেন স্থানীয় একটি মহল।

মালিকের সঙ্গে চুক্তি করে মাছের ঘের তৈরি করে দেয়ার বিপরীতে কৃষি জমির উপরিভাগের টপসয়েল লুটের এই মহোৎসব চলছিল বেশকিছু দিন ধরে।

স্থানীয় পরিবেশ সচেতন মহলের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নজরে আসে চকরিয়া উপজেলা প্রশাসনের। এরই জেরধরে রোববার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার রুপায়ন দেব কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায়
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

স্থানীয় লোকজন জানান, মোবাইল কোর্ট নিয়ে যখন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই এলাকার কৃষি জমিতে উপস্থিত হন, তখনই দিক্বিদিক পালিয়ে যায় মাটিখেকো চক্রের সদস্যরা। তাদের পালিয়ে যেতে মুহুর্তে সেখান থেকে সটকে পড়েন মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকরাও।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরে আদালত ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভটর গাড়ি অকেজো করে দিয়ে ব্যাটারী গুলো খুলে নিয়ে জব্দ করেছেন। এসময় এহছান হাবিব মামুন নামের একজন অপরাধ স্বীকার করে আদালতের কাছে। পরে আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে দায়মুক্তি দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় কৃষি জমি কেটে মাটি লুটের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জড়িতরা সবাই প্রথমে পালিয়ে যায়।
এ অবস্থায় আদালত ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভটর গাড়ি অকেজো করে দিয়েছেন এবং দুইটি গাড়ির ব্যাটারীগুলো খুলে নিয়ে জব্দ করা হয়েছে।

পরে অবশ্য মাটি কাটার ঘটনায় আদালতের কাছে দোষ স্বীকার করায় এহছান হাবিব মামুন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে দায়মুক্তি দেওয়া হয়েছে। মাটি বিক্রি করে মাছের তৈরির সঙ্গে জড়িত জমির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় কৃষি জমি কেটে মাটি লুটের সময় দুটি স্কেভটর গাড়ি অকেজো, ৫০ হাজার টাকা জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় কৃষি জমি কেটে মাটি লুটের সময় দুটি স্কেভটর গাড়ি অকেজো, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় কৃষি জমি কেটে মাটি লুটের বাণিজ্য শুরু করেছেন স্থানীয় একটি মহল। মালিকের সঙ্গে চুক্তি করে মাছের ঘের তৈরি করে দেয়ার বিপরীতে কৃষি জমির উপরিভাগের টপসয়েল লুটের এই মহোৎসব চলছিল বেশকিছু দিন ধরে। স্থানীয় পরিবেশ সচেতন মহলের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নজরে আসে চকরিয়া উপজেলা প্রশাসনের। এরই জেরধরে রোববার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার রুপায়ন দেব কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। স্থানীয় লোকজন জানান, মোবাইল কোর্ট নিয়ে যখন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই এলাকার কৃষি জমিতে উপস্থিত হন, তখনই দিক্বিদিক পালিয়ে যায় মাটিখেকো চক্রের সদস্যরা। তাদের পালিয়ে যেতে মুহুর্তে সেখান থেকে সটকে পড়েন মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকরাও। পরে আদালত ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভটর গাড়ি অকেজো করে দিয়ে ব্যাটারী গুলো খুলে নিয়ে জব্দ করেছেন। এসময় এহছান হাবিব মামুন নামের একজন অপরাধ স্বীকার করে আদালতের কাছে। পরে আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে দায়মুক্তি দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় কৃষি জমি কেটে মাটি লুটের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জড়িতরা সবাই প্রথমে পালিয়ে যায়। এ অবস্থায় আদালত ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভটর গাড়ি অকেজো করে দিয়েছেন এবং দুইটি গাড়ির ব্যাটারীগুলো খুলে নিয়ে জব্দ করা হয়েছে। পরে অবশ্য মাটি কাটার ঘটনায় আদালতের কাছে দোষ স্বীকার করায় এহছান হাবিব মামুন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে দায়মুক্তি দেওয়া হয়েছে। মাটি বিক্রি করে মাছের তৈরির সঙ্গে জড়িত জমির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×