কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ মেম্বারকে চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।
বুধবার ২০ আগস্ট বিকালে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা নিউমার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম, চকরিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক মহিউদ্দিন পুতু, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল আবছার মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও মমতাজ মিয়া, সাইফুল ইসলাম নিরব।
মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা বলেন, আলী আহমদ মেম্বার একজন পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব নেতা। তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি এ ঘটনার সাথে কোনভাবে জড়িত নন। আমরা তাঁকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আহবান জানাচ্ছি। অন্যথায় চিরিঙ্গা ইউনিয়নের নারী-পুরুষ এলাকাবাসীকে সাথে নিয়ে বিএনপির সর্বস্থরের নেতাকর্মীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট শনিবার রাতে সাহারবিল ইউনিয়নের আবাসন সংলগ্ন রাবার ড্যাম এলাকায় চিংড়িঘের নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিতে শেখাব উদ্দিন নিহত হয়। এ ঘটনার তিনদিন পর মঙ্গলবার নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিএনপি নেতা আলী আহমদ মেম্বারকে আসামি করা হয়।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়




মন্তব্য করুন