হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ছড়াখালের পানিতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি ছড়াখাল থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানা ও নৌপুলিশের পুলিশ সদস্যরা।

লাশ উদ্ধারকালে চকরিয়া থানা পুলিশের এসআই সোহরাব সাকিব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ, খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়,
শুক্রবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইয়েকদিনের ভেতর কতিপয় দুবৃর্ত্তরা অজ্ঞাতনামা এ যুবকের মরদেহ ছড়ার পানিতে ফেলে রেখে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ছড়াখালের পানিতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ছড়াখালের পানিতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি ছড়াখাল থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানা ও নৌপুলিশের পুলিশ সদস্যরা। লাশ উদ্ধারকালে চকরিয়া থানা পুলিশের এসআই সোহরাব সাকিব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ, খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইয়েকদিনের ভেতর কতিপয় দুবৃর্ত্তরা অজ্ঞাতনামা এ যুবকের মরদেহ ছড়ার পানিতে ফেলে রেখে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×