হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

‎কক্সবাজারের চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ‎শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়। নিহত রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

‎স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দুপুরে মালুমঘাট চাবাগান এলাকার কোনাপাড়া-মৌলভীকাটা খালে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।

‎পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
‎স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতে চার যুবক চা বাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টংঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে লোকজন তাদের ধাওয়া দিলে খালে ঝাপ দেন তারা। পরে তিন যুবক সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রিপন।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

‎শুক্রবার দুপুর ১২ টার দিকে রিপনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

‎চকরিয়া থানার এসআই জাকির হোসেন নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তিনি বলেন, তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খাল থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
Print Image
‎কক্সবাজারের চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ‎শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়। নিহত রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে। ‎স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দুপুরে মালুমঘাট চাবাগান এলাকার কোনাপাড়া-মৌলভীকাটা খালে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। ‎পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ‎স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতে চার যুবক চা বাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টংঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে লোকজন তাদের ধাওয়া দিলে খালে ঝাপ দেন তারা। পরে তিন যুবক সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রিপন। ‎শুক্রবার দুপুর ১২ টার দিকে রিপনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ‎চকরিয়া থানার এসআই জাকির হোসেন নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তিনি বলেন, তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খাল থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×