হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় নিজ বাড়িতে টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আলা উদ্দিন (২৭) নামের টমটম ইজিবাইক গাড়ির চালক এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল দশটার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজী পাড়া এলাকায় ঘটেছে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা।

নিহত আলা উদ্দিন ওই এলাকার কালা মনুর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।

নিহতের পরিবার সদস্যরা জানান, আলা উদ্দিন শনিবার সকাল ১০ টার দিকে বাড়িতে নিজের টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় ট্যাংকারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক পরিবার সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাররীক অবস্থা পরীক্ষা করে তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পরিবারের সঙ্গে কথা বলে আবেদনের আলোকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ##

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় নিজ বাড়িতে টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় নিজ বাড়িতে টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আলা উদ্দিন (২৭) নামের টমটম ইজিবাইক গাড়ির চালক এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল দশটার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজী পাড়া এলাকায় ঘটেছে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা। নিহত আলা উদ্দিন ওই এলাকার কালা মনুর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি। নিহতের পরিবার সদস্যরা জানান, আলা উদ্দিন শনিবার সকাল ১০ টার দিকে বাড়িতে নিজের টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় ট্যাংকারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক পরিবার সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাররীক অবস্থা পরীক্ষা করে তাঁকে মৃত্যু ঘোষণা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পরিবারের সঙ্গে কথা বলে আবেদনের আলোকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×