হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পারিবারিক চলাচল পথের বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ( নবগঠিত মাতামুহুরী উপজেলার) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা আবুল হাশেম (৪২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাশেম। তিনি ওই গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের একপর্যায়ে গত ৭ জুলাই বিকালে আবুল হাশেমকে ভাতিজা সোহেলের নেতৃত্বে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে সেখানে মারা যান আবুল হাশেম।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

নিহতের পরিবার সদস্যরা জানান, ওই এলাকার বাসিন্দা মরহুম ইউছুফ আলীর তিন ছেলে। তারা হলেন নুর মোহাম্মদ, নুরুল আজিম ও আবুল হাশেম।

তাদের মধ্যে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।
এ ঘটনার জেরধরে নুর মোহাম্মদের দুই ছেলে সোহেল (২২) ও রাসেল (২৭) ঘটনারদিন আবুল হাশেমকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে হাসেমের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।

পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, চলাচল পথের বিরোধ নিয়ে ভাতিজার হাতে চাচার মৃত্যুর ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ মাসুদ বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার থেকে এজাহার পাওয়া গেলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় পারিবারিক চলাচল পথের বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পারিবারিক চলাচল পথের বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার ( নবগঠিত মাতামুহুরী উপজেলার) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা আবুল হাশেম (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাশেম। তিনি ওই গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের একপর্যায়ে গত ৭ জুলাই বিকালে আবুল হাশেমকে ভাতিজা সোহেলের নেতৃত্বে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে সেখানে মারা যান আবুল হাশেম। নিহতের পরিবার সদস্যরা জানান, ওই এলাকার বাসিন্দা মরহুম ইউছুফ আলীর তিন ছেলে। তারা হলেন নুর মোহাম্মদ, নুরুল আজিম ও আবুল হাশেম। তাদের মধ্যে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ ঘটনার জেরধরে নুর মোহাম্মদের দুই ছেলে সোহেল (২২) ও রাসেল (২৭) ঘটনারদিন আবুল হাশেমকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে হাসেমের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, চলাচল পথের বিরোধ নিয়ে ভাতিজার হাতে চাচার মৃত্যুর ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ মাসুদ বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার থেকে এজাহার পাওয়া গেলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×