চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে হামিদুল ইসলাম ওরফে বাবুইয়া (৩৮) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে বলে জানিয়েছেন থানার ওসি মোঃ আরিফুর রহমান।
গ্রেফতারকৃত হামিদুল ইসলাম ওরফে বাবুইয়া চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তরছপাড়া এলাকার রুহুল কাদেরের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে চকরিয়া থানা এলাকাধীন উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতার বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে শনিবার রাতে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া পৌরসভা এলাকায় থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত হামিদুল ইসলাম ওরফে বাবুইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা
ওসি আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত বাবুইয়ার বিরুদ্ধে ডাকাতিসহ আরও একাধিক মামলা রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) একটি নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতারকৃত আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত বাবুইয়া গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে হামিদুল ইসলাম ওরফে বাবুইয়া (৩৮) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন