হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চার সিটির নির্বাচন নিয়ে প্রশাসনকে ইসির চিঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ মে – খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি মানার ব্যাপারে নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

মনোনয়পত্র দাখিলের সময় কোনো শোডাউন মিছিল যাতে না করা হয় সে বিষয়ে ব্যবস্থা নিতেই প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দিয়ে এ চিঠি দেয়া হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ যথাযক্রমে ১৬ ও ২৩ মে।

সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শো-ডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১ ও ১৩ বিধিতে নিম্নরূপ বিধান রয়েছে:

(১) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো ধরনের মিছিল কিংবা শো-ডাউন করা যাবে না বা প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। (২) নির্বাচনের আগে কোনো ধরনের মিছিল বা কোনোরূপ শো-ডাউন করা যাবে না। এছাড়া কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো ধরনের মিছিল বের করতে পারবে না কিংবা কোনোরূপ শো-ডাউন করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত নির্বাচনী আচরণ-বিধি যথাযথভাবে প্রতিপালন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী এলাকার আচরণ-বিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার যথাযথ দায়িত্ব পালন করবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০২ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চার সিটির নির্বাচন নিয়ে প্রশাসনকে ইসির চিঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চার সিটির নির্বাচন নিয়ে প্রশাসনকে ইসির চিঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ মে – খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি মানার ব্যাপারে নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়। মনোনয়পত্র দাখিলের সময় কোনো শোডাউন মিছিল যাতে না করা হয় সে বিষয়ে ব্যবস্থা নিতেই প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দিয়ে এ চিঠি দেয়া হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ যথাযক্রমে ১৬ ও ২৩ মে। সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শো-ডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১ ও ১৩ বিধিতে নিম্নরূপ বিধান রয়েছে: (১) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো ধরনের মিছিল কিংবা শো-ডাউন করা যাবে না বা প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। (২) নির্বাচনের আগে কোনো ধরনের মিছিল বা কোনোরূপ শো-ডাউন করা যাবে না। এছাড়া কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো ধরনের মিছিল বের করতে পারবে না কিংবা কোনোরূপ শো-ডাউন করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত নির্বাচনী আচরণ-বিধি যথাযথভাবে প্রতিপালন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী এলাকার আচরণ-বিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার যথাযথ দায়িত্ব পালন করবেন। সূত্র: বাংলাদেশ জার্নালএম ইউ/০২ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×