হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ফিশিং বোট থেকে সাড়ে ৬২ মন সামুদ্রিক মাছ জব্দ, ৪৮ এতিমখানায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :;

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :;

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতর সরকারি নির্দেশনার আলোকে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মৎস্য বিভাগের কর্মকর্তারা চকরিয়া থানা পুলিশ ও বদরখালী নৌপুলিশের সহায়তায় বদরখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে অবতরণকৃত যান্ত্রিক নৌযান (ফিশিং বোট) থেকে সাড়ে ৬২ মন (২৫০০ কেজি) রকমারি সামুদ্রিক মাছ জব্দ করেছে।

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী প্রজনন মৌসুমে ২২ দিন সামুদ্রিক মাছ আহরণ ও বিক্রি বন্ধ রয়েছে।

এই প্রেক্ষাপটে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মৎস্য অধিদফতর কতৃক চতুর্থদিনে অভিযানে বদরখালী ঘাট থেকে আনুমানিক ২৫০০ কেজি সামুদ্রিক মাছ (লইট্যা, শাপলাপাতা, অলুয়া, ফাইস্যা) জব্দ করা হয়।

পরে এসব মাছ চকরিয়া উপজেলা পরিষদে নিয়ে এসে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর বিধি ১৩ ভংগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছ বাজেয়াপ্ত করা হয়।
এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে বাজেয়াপ্তকৃত মাছ গুলো উপজেলার ৪৮টি এতিমখানায় বিতরনের নির্দেশ দেন।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট এতিমখানার পরিচালক ও প্রধানের হাতে মাছ বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী, মেরিন ফিশারিজ অফিসার এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম প্রমুখ। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ফিশিং বোট থেকে সাড়ে ৬২ মন সামুদ্রিক মাছ জব্দ, ৪৮ এতিমখানায় বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ফিশিং বোট থেকে সাড়ে ৬২ মন সামুদ্রিক মাছ জব্দ, ৪৮ এতিমখানায় বিতরণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :; | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতর সরকারি নির্দেশনার আলোকে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মৎস্য বিভাগের কর্মকর্তারা চকরিয়া থানা পুলিশ ও বদরখালী নৌপুলিশের সহায়তায় বদরখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে অবতরণকৃত যান্ত্রিক নৌযান (ফিশিং বোট) থেকে সাড়ে ৬২ মন (২৫০০ কেজি) রকমারি সামুদ্রিক মাছ জব্দ করেছে। চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী প্রজনন মৌসুমে ২২ দিন সামুদ্রিক মাছ আহরণ ও বিক্রি বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মৎস্য অধিদফতর কতৃক চতুর্থদিনে অভিযানে বদরখালী ঘাট থেকে আনুমানিক ২৫০০ কেজি সামুদ্রিক মাছ (লইট্যা, শাপলাপাতা, অলুয়া, ফাইস্যা) জব্দ করা হয়। পরে এসব মাছ চকরিয়া উপজেলা পরিষদে নিয়ে এসে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর বিধি ১৩ ভংগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছ বাজেয়াপ্ত করা হয়। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে বাজেয়াপ্তকৃত মাছ গুলো উপজেলার ৪৮টি এতিমখানায় বিতরনের নির্দেশ দেন। দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট এতিমখানার পরিচালক ও প্রধানের হাতে মাছ বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী, মেরিন ফিশারিজ অফিসার এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম প্রমুখ। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×