শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চকরিয়ায় বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির অভিযোগে অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক ::
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

এসময় সাথে ছিলেন চকরিয়া থানা পুলিশ, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে চকরিয়ার বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি করছে ব্যবসায়ীরা।

এসব অভিযোগের ভিত্তিতে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া বাজারে কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বেশ কয়েকটি দোকানে ব্যবসায়ীদেও সতর্ক করা হয়।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, রমজানে যাতে ব্যবসায়ীরা পণ্য মূল্য বাড়াতে না পারে সেজন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

এ ধরনের অভিযান প্রতিটি বাজারে চালানো হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: