হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশন কর্মচারীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ আগস্ট ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ বাপ্পি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ৬ আগস্ট বিকালে স্থানীয় এক বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ বাপ্পি বিএমচর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডেে উত্তর বহদ্দারকাটা এলাকার নুরুল আবছারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। তার আগে বাড়ি সাজানোর জন্য ডেকোরেশন ভাড়া করা হয়। গতকাল বিকালে ডেকোরেশন কর্মচারী বাপ্পি জেনারেটর চালু করতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) মোহাম্মদ মানিক। তিনি বলেন, ঘটনাটি দুর্ঘটনা জনিত। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরিবার সদস্যরা মরদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাবেদ মাহমুদ বলেন, বিদুৎ স্পৃষ্টে যুবক মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় জানাইনি। এব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। ##

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশন কর্মচারীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশন কর্মচারীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ বাপ্পি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ৬ আগস্ট বিকালে স্থানীয় এক বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ বাপ্পি বিএমচর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডেে উত্তর বহদ্দারকাটা এলাকার নুরুল আবছারের ছেলে। স্থানীয় লোকজন জানান, বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। তার আগে বাড়ি সাজানোর জন্য ডেকোরেশন ভাড়া করা হয়। গতকাল বিকালে ডেকোরেশন কর্মচারী বাপ্পি জেনারেটর চালু করতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) মোহাম্মদ মানিক। তিনি বলেন, ঘটনাটি দুর্ঘটনা জনিত। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরিবার সদস্যরা মরদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাবেদ মাহমুদ বলেন, বিদুৎ স্পৃষ্টে যুবক মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় জানাইনি। এব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×