হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় নোহা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল আজিম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে খুটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উল্টে যায়। এতে নুরুল আজিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর এক প্রত্যক্ষদর্শী জানান, নোহা গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল, যার কারণে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মালুমঘাট হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো: মেহেদী হাসান দৈনিক আজাদীকে জানিয়েছেন, নোহা গাড়ির ড্রাইভার মোটরসাইকেলটিকে পিছন থেকে আঘাত করে দুর্ঘটনাটি ঘটিয়েছে। তিনি জানান, এখনো ড্রাইভারকে সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের পর মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় নোহা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল আজিম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টুলু মেম্বারের ছোট ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে খুটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উল্টে যায়। এতে নুরুল আজিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, নোহা গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল, যার কারণে দুর্ঘটনাটি ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো: মেহেদী হাসান দৈনিক আজাদীকে জানিয়েছেন, নোহা গাড়ির ড্রাইভার মোটরসাইকেলটিকে পিছন থেকে আঘাত করে দুর্ঘটনাটি ঘটিয়েছে। তিনি জানান, এখনো ড্রাইভারকে সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের পর মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×