হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সাংবাদিকের বাড়িতে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরিঃ নিয়ে গেছে নগদ টাকা ও মালামাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের টুনু সিকদারপাড়ার বাসিন্দা প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল বাড়ি থেকে লুটে নিয়ে গেছে নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাংবাদিকের ছোট ভাই মহিব উল্লাহ।

সাংবাদিক আজাদ দৈনিক কালবেলা পত্রিকার চকরিয়া প্রতিনিধি, চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি।

সাংবাদিকের ছোট ভাই মহিব উল্লাহ বলেন, সম্প্রতি বন্যার কারণে পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলনা। সবাই আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে চলে যান। অপরদিকে বড়ভাই সাংবাদিক আজাদ শারীরিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিলেন। এ অবস্থায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে চোরের দল রোববার রাতে বাড়ীতে হানা দেয়।
এসময় চোরের দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ডুকে সুকেইজ থেকে নগদ ৮০ হাজার টাকা, একটি ক্যামেরা, একটি মোবাইল ও দামী আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

সাংবাদিকের ভাই দুবাই প্রবাসী মহিব উল্রাহ বলেন, গতকাল সকালে প্রতিবেশি লোকজনের কাছ থেকে বাড়ি চুরির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বাড়িতে পৌঁছি। গিয়ে দেখি বাড়ির ভেতরে সবকিছু তছনছ করে দিয়েছে চোরের দল। পরবর্তীতে ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে অবহিত করেছি। এব্যাপারে চকরিয়া থানায় এজাহার জমা দেওয়া হচ্ছে বলে জানান সাংবাদিক আবুল কালাম আজাদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সাংবাদিকের বাড়িতে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরিঃ নিয়ে গেছে নগদ টাকা ও মালামাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সাংবাদিকের বাড়িতে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরিঃ নিয়ে গেছে নগদ টাকা ও মালামাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের টুনু সিকদারপাড়ার বাসিন্দা প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল বাড়ি থেকে লুটে নিয়ে গেছে নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাংবাদিকের ছোট ভাই মহিব উল্লাহ। সাংবাদিক আজাদ দৈনিক কালবেলা পত্রিকার চকরিয়া প্রতিনিধি, চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি। সাংবাদিকের ছোট ভাই মহিব উল্লাহ বলেন, সম্প্রতি বন্যার কারণে পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলনা। সবাই আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে চলে যান। অপরদিকে বড়ভাই সাংবাদিক আজাদ শারীরিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিলেন। এ অবস্থায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে চোরের দল রোববার রাতে বাড়ীতে হানা দেয়। এসময় চোরের দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ডুকে সুকেইজ থেকে নগদ ৮০ হাজার টাকা, একটি ক্যামেরা, একটি মোবাইল ও দামী আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সাংবাদিকের ভাই দুবাই প্রবাসী মহিব উল্রাহ বলেন, গতকাল সকালে প্রতিবেশি লোকজনের কাছ থেকে বাড়ি চুরির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বাড়িতে পৌঁছি। গিয়ে দেখি বাড়ির ভেতরে সবকিছু তছনছ করে দিয়েছে চোরের দল। পরবর্তীতে ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে অবহিত করেছি। এব্যাপারে চকরিয়া থানায় এজাহার জমা দেওয়া হচ্ছে বলে জানান সাংবাদিক আবুল কালাম আজাদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×