হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ার ইউএনও যখন শিক্ষকের ভুমিকায় শিক্ষার্থীদের দিয়েছেন পাঠদান ও সুনাগরিক হতে নৈতিক শিক্ষা

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করে রীতিমতো শিক্ষকের ভুমিকায় অবর্তীন হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

সোমবার মধ্যরাতে এমন একটি অনুপ্রেরণা মুলক পরিবেশের অবতারণা হয়েছে কক্সবাজার জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের হোস্টেলে। রাত এগারোটা ১৫ মিনিটে স্কুল হোস্টেলে আচমকা হাজির হন স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, বিদ্যাপীঠ স্কুলের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ সালাহউদ্দিন।

ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান যখন স্কুলের হোস্টেলে উপস্থিত হন, তখন বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা শেষ করে খাবার খেয়ে নিদ্রা যেতে প্রস্তুতি নিচ্ছিলেন। কিছু শিক্ষার্থী তখনও পড়ার টেবিলে ছিলেন। অবশ্য সেসময় হোস্টেল সুপার মাস্টার শফিউল আলম শিক্ষার্থীদের পর্যবেক্ষনে অফিসকক্ষে উপস্থিত ছিলেন।
এরপর স্কুল সভাপতি ইউএনও আতিকুর রহমান হোস্টেল সুপারের উপস্থিতিতে সেখানে অবস্থানরত ষষ্ঠ ও নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ইংরেজিসহ বেশকটি বিষয়ে পাঠদান করেন।

মাত্র ১৫ মিনিটের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠদান শেষে ইউএনও হোস্টেল অবস্থানরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের প্রতি আহ্বান জানান।
এসময় তিনি শিক্ষকের ভূমিকার পাশাপাশি একজন দায়িত্বশীল অভিভাবকের মতো শিক্ষার্থীদেরকে মোবাইল আসত্তি থেকে বিরত থাকা, সঠিক সময়ে খাওয়া, ঘুম যাওয়া, পড়ালেখা, খেলাধুলা ও ইবাদত করার উপদেশ দেন। এমনটাই জানিয়েছেন হোস্টেল সুপার মাস্টার শফিউল আলম।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রশাসনিক নানা কাজের চাপের কারণে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ভিজিট করা সম্ভব হয় না, তারপরও সময় সুযোগ পেলে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সামগ্রিক পরিবেশ পরিদর্শন করার চেষ্টা করি। চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল অ্যাডহক কমিটির সভাপতি হবার পর প্রকৃতপক্ষে স্কুলের লেখাপড়ার পরিবেশ কেমন হচ্ছে তা পর্যবেক্ষন করতে কাউকে না জানিয়ে রাতেই স্কুল পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, স্কুলের হোস্টেলে পড়াশোনারত শিক্ষার্থীদের মাঝে কয়েকটি বিষয়ে পাঠদান করা হয়েছে, আবার শিক্ষার্থীদের কাছে উত্তরও জানা হয়েছে। আমার প্রশ্নের সবগুলো উত্তর শিক্ষার্থীরা সাবলীল ভাষায় দিতে পেরেছে।

ইউএনও আতিকুর রহমান জানিয়েছেন, শুধু চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল না, লেখাপড়ার মানোন্নয়ন এবং শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিতে
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ ভিজিট করা হবে। যাতে করে প্রকৃতপক্ষে শিক্ষার আমূল পরিবর্তন ঘটে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের বলেন, আগে কাউকে না জানিয়ে রাতেই ইউএনও স্যার আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সেসময় হোস্টেলে অবস্থানরত ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের তিনি পাঠদান করেছেন।
তিনি বলেন, প্রশাসনিক কোন অফিসার হঠাৎ করে বিদ্যালয় ভিজিট করা এবং শিক্ষার্থীদের পাঠদান করার মতো ঘটনাগুলো সাধারণত শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, অনুপ্রাণিত করে, শিক্ষার পরিবেশ উন্নত করতে সহায়ক ভুমিকা রাখে এবং শিক্ষকদের কর্মের প্রতি আরও দায়িত্বশীল হতে নির্দেশনা বহন করে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ার ইউএনও যখন শিক্ষকের ভুমিকায় শিক্ষার্থীদের দিয়েছেন পাঠদান ও সুনাগরিক হতে নৈতিক শিক্ষা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ার ইউএনও যখন শিক্ষকের ভুমিকায় শিক্ষার্থীদের দিয়েছেন পাঠদান ও সুনাগরিক হতে নৈতিক শিক্ষা

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
Print Image
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করে রীতিমতো শিক্ষকের ভুমিকায় অবর্তীন হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। সোমবার মধ্যরাতে এমন একটি অনুপ্রেরণা মুলক পরিবেশের অবতারণা হয়েছে কক্সবাজার জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের হোস্টেলে। রাত এগারোটা ১৫ মিনিটে স্কুল হোস্টেলে আচমকা হাজির হন স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, বিদ্যাপীঠ স্কুলের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ সালাহউদ্দিন। ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান যখন স্কুলের হোস্টেলে উপস্থিত হন, তখন বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা শেষ করে খাবার খেয়ে নিদ্রা যেতে প্রস্তুতি নিচ্ছিলেন। কিছু শিক্ষার্থী তখনও পড়ার টেবিলে ছিলেন। অবশ্য সেসময় হোস্টেল সুপার মাস্টার শফিউল আলম শিক্ষার্থীদের পর্যবেক্ষনে অফিসকক্ষে উপস্থিত ছিলেন। এরপর স্কুল সভাপতি ইউএনও আতিকুর রহমান হোস্টেল সুপারের উপস্থিতিতে সেখানে অবস্থানরত ষষ্ঠ ও নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ইংরেজিসহ বেশকটি বিষয়ে পাঠদান করেন। মাত্র ১৫ মিনিটের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠদান শেষে ইউএনও হোস্টেল অবস্থানরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি শিক্ষকের ভূমিকার পাশাপাশি একজন দায়িত্বশীল অভিভাবকের মতো শিক্ষার্থীদেরকে মোবাইল আসত্তি থেকে বিরত থাকা, সঠিক সময়ে খাওয়া, ঘুম যাওয়া, পড়ালেখা, খেলাধুলা ও ইবাদত করার উপদেশ দেন। এমনটাই জানিয়েছেন হোস্টেল সুপার মাস্টার শফিউল আলম। ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রশাসনিক নানা কাজের চাপের কারণে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ভিজিট করা সম্ভব হয় না, তারপরও সময় সুযোগ পেলে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সামগ্রিক পরিবেশ পরিদর্শন করার চেষ্টা করি। চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল অ্যাডহক কমিটির সভাপতি হবার পর প্রকৃতপক্ষে স্কুলের লেখাপড়ার পরিবেশ কেমন হচ্ছে তা পর্যবেক্ষন করতে কাউকে না জানিয়ে রাতেই স্কুল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, স্কুলের হোস্টেলে পড়াশোনারত শিক্ষার্থীদের মাঝে কয়েকটি বিষয়ে পাঠদান করা হয়েছে, আবার শিক্ষার্থীদের কাছে উত্তরও জানা হয়েছে। আমার প্রশ্নের সবগুলো উত্তর শিক্ষার্থীরা সাবলীল ভাষায় দিতে পেরেছে। ইউএনও আতিকুর রহমান জানিয়েছেন, শুধু চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল না, লেখাপড়ার মানোন্নয়ন এবং শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ ভিজিট করা হবে। যাতে করে প্রকৃতপক্ষে শিক্ষার আমূল পরিবর্তন ঘটে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের বলেন, আগে কাউকে না জানিয়ে রাতেই ইউএনও স্যার আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সেসময় হোস্টেলে অবস্থানরত ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের তিনি পাঠদান করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কোন অফিসার হঠাৎ করে বিদ্যালয় ভিজিট করা এবং শিক্ষার্থীদের পাঠদান করার মতো ঘটনাগুলো সাধারণত শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, অনুপ্রাণিত করে, শিক্ষার পরিবেশ উন্নত করতে সহায়ক ভুমিকা রাখে এবং শিক্ষকদের কর্মের প্রতি আরও দায়িত্বশীল হতে নির্দেশনা বহন করে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×