হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া কোনাখালীতে প্রবাসির বাড়ি পুড়ে ছাই খোলা আকাশের নীচে ক্ষতিগ্রস্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ অপরাহ্ন

চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের কোনাখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসির বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চ্যাপ্টাখালী ব্রিজ সংলগ্ন এলাকার প্রবাসি মোজাম্মেল হকের বাড়িতে ঘটেছে অগ্নিকাণ্ডের এ ঘটনা।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ভোররাতে বসতঘরটিতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মাত্র ১৫ মিনিটের মধ্যেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাম্মেল হক জানান, আগুনে আমার বাড়ির সব মালামাল পুড়ে গেছে। পরিবারে যা কিছু সম্বল ছিল,সবই শেষ হয়ে গেছে। এ ঘটনায় আমার পরিবারের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পরিবার সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়ির রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া কোনাখালীতে প্রবাসির বাড়ি পুড়ে ছাই খোলা আকাশের নীচে ক্ষতিগ্রস্ত পরিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া কোনাখালীতে প্রবাসির বাড়ি পুড়ে ছাই খোলা আকাশের নীচে ক্ষতিগ্রস্ত পরিবার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Print Image
চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের কোনাখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসির বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চ্যাপ্টাখালী ব্রিজ সংলগ্ন এলাকার প্রবাসি মোজাম্মেল হকের বাড়িতে ঘটেছে অগ্নিকাণ্ডের এ ঘটনা। স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ভোররাতে বসতঘরটিতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মাত্র ১৫ মিনিটের মধ্যেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাম্মেল হক জানান, আগুনে আমার বাড়ির সব মালামাল পুড়ে গেছে। পরিবারে যা কিছু সম্বল ছিল,সবই শেষ হয়ে গেছে। এ ঘটনায় আমার পরিবারের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পরিবার সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়ির রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×