হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (আয়ন-ব্যয়ন কর্মকর্তা) পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন কলেজের সিনিয়র শিক্ষক নুসরাত জাহান।

রোববার ২৪ আগস্ট চকরিয়া সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ ও বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নাসির উদ্দীন আহমদ চকরিয়া কলেজ থেকে বদলি হয়েছেন।
তাঁর বদলিজনিত বিদায়ের কারণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন নুসরাত জাহান।

রোববার সকালে কলেজ মিলনায়তনে বর্তমান অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদ এর বিদায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান এর দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন বিদায়ী অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদ। এসময় সভায় কলেজের সব বিভাগের দায়িত্বশীল শিক্ষক ও সহযোগী অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ গত ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) নাসির উদ্দিন আহমদকে চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। এরপর চারমাস ১৬ দিন দায়িত্ব পালনের পর রোববার ২৪ আগস্ট নাসির উদ্দিন আহমদ কলেজ থেকে বদলি হয়েছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

তাঁর আগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মাউশি থেকে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেছেন নুসরাত জাহান।

পুনরায় দায়িত্ব পেয়ে চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করবো।

সেইজন্য তিনি কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসি সবার সহযোগিতা কামনা করেছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, সকলের
“সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চকরিয়া সরকারি কলেজে আধুনিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে চাই।”আশাকরি সবাই চকরিয়া সরকারি কলেজের অগ্রযাত্রায় পাশে থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (আয়ন-ব্যয়ন কর্মকর্তা) পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন কলেজের সিনিয়র শিক্ষক নুসরাত জাহান। রোববার ২৪ আগস্ট চকরিয়া সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ ও বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নাসির উদ্দীন আহমদ চকরিয়া কলেজ থেকে বদলি হয়েছেন। তাঁর বদলিজনিত বিদায়ের কারণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন নুসরাত জাহান। রোববার সকালে কলেজ মিলনায়তনে বর্তমান অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদ এর বিদায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান এর দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন বিদায়ী অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদ। এসময় সভায় কলেজের সব বিভাগের দায়িত্বশীল শিক্ষক ও সহযোগী অধ্যাপকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ গত ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) নাসির উদ্দিন আহমদকে চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। এরপর চারমাস ১৬ দিন দায়িত্ব পালনের পর রোববার ২৪ আগস্ট নাসির উদ্দিন আহমদ কলেজ থেকে বদলি হয়েছেন। তাঁর আগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মাউশি থেকে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেছেন নুসরাত জাহান। পুনরায় দায়িত্ব পেয়ে চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করবো। সেইজন্য তিনি কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসি সবার সহযোগিতা কামনা করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, সকলের “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চকরিয়া সরকারি কলেজে আধুনিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে চাই।”আশাকরি সবাই চকরিয়া সরকারি কলেজের অগ্রযাত্রায় পাশে থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×