হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া সাহারবিলে মসজিদে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া যুবকের পরিবারে আর্থিক অনুদান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১০:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের শাহ্ সুফি জামে মসজিদের ওজুখানা নির্মাণ কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শ্রমিক হোছাইন আলম সিকদারের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবার নিয়ে সমবেদনা জানান স্থানীয় সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এসময় তিনি ব্যক্তিগত তহবিলের উদোগে নিহতের পরিবার সদস্যদের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) সাহারবিল মধ্যমপাড়া জামে মসজিদে স্বেচ্ছায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে মো. হোছাইন আলম সিকদার (২৬) নামের ওই যুবকের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হতভাগ্য হোছাইন মধ্যমপাড়া গ্রামের মৃত মামুনুর রশিদের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন

সাহারবিল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, ‘হোছাইন খুবই মিশুক স্বভাবের লোক ছিলেন। তিনি মসজিদের কাজ স্বেচ্ছায় করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ততদিন আমি তাঁর পরিবারের পাশে থাকব।’

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়া সাহারবিলে মসজিদে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া যুবকের পরিবারে আর্থিক অনুদান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া সাহারবিলে মসজিদে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া যুবকের পরিবারে আর্থিক অনুদান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১০:০১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের শাহ্ সুফি জামে মসজিদের ওজুখানা নির্মাণ কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শ্রমিক হোছাইন আলম সিকদারের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবার নিয়ে সমবেদনা জানান স্থানীয় সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এসময় তিনি ব্যক্তিগত তহবিলের উদোগে নিহতের পরিবার সদস্যদের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। গত মঙ্গলবার (২৯ আগস্ট) সাহারবিল মধ্যমপাড়া জামে মসজিদে স্বেচ্ছায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে মো. হোছাইন আলম সিকদার (২৬) নামের ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হতভাগ্য হোছাইন মধ্যমপাড়া গ্রামের মৃত মামুনুর রশিদের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন সাহারবিল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, ‘হোছাইন খুবই মিশুক স্বভাবের লোক ছিলেন। তিনি মসজিদের কাজ স্বেচ্ছায় করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ততদিন আমি তাঁর পরিবারের পাশে থাকব।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×