হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় কালবৈশাখীর ছোবল গাছ চাপা পড়ে দিনমুজুর নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মে ২০২২, ০৮:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এসময় উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর (৪০) নামের এক দিনমুজুর নিহত হয়েছে। শনিবার (২১মে) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দু শুক্কুর ওই এলাকার নুরুল হোসাইনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, শনিবার সকালের দিকে প্রচন্ড বেগে কাল বৈশাখী শুরু হয়। এমন সময় বাইরে কাজ করছিলো আব্দু শুক্কুর। হঠাৎ কাল বৈশাখীর প্রচন্ড বাতাসে উঠানের একটি গাছ ভেঙ্গে আব্দু শুক্কুরের শরীরের উপর পড়ে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
তিনি বলেন, ‘বিষয়টি প্রশাসনকে জানিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কার্যালয়ের সহকারি কর্মকর্তা বাবুল চৌধুরী বলেন, গতকাল সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। তদমধ্যে হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর নামের এক দিনমুজুর নিহত হয়েছে। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার তাৎক্ষনিক সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। প্রত্যেক ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের কী পরিমাণ ক্ষতিসাধন হয়েছে তা প্রতিবেদন জমা দিতে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় কালবৈশাখীর ছোবল গাছ চাপা পড়ে দিনমুজুর নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় কালবৈশাখীর ছোবল গাছ চাপা পড়ে দিনমুজুর নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মে ২০২২, ০৮:১১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এসময় উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর (৪০) নামের এক দিনমুজুর নিহত হয়েছে। শনিবার (২১মে) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দু শুক্কুর ওই এলাকার নুরুল হোসাইনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, শনিবার সকালের দিকে প্রচন্ড বেগে কাল বৈশাখী শুরু হয়। এমন সময় বাইরে কাজ করছিলো আব্দু শুক্কুর। হঠাৎ কাল বৈশাখীর প্রচন্ড বাতাসে উঠানের একটি গাছ ভেঙ্গে আব্দু শুক্কুরের শরীরের উপর পড়ে। এতে সে ঘটনাস্থলে মারা যায়। তিনি বলেন, ‘বিষয়টি প্রশাসনকে জানিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কার্যালয়ের সহকারি কর্মকর্তা বাবুল চৌধুরী বলেন, গতকাল সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। তদমধ্যে হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর নামের এক দিনমুজুর নিহত হয়েছে। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার তাৎক্ষনিক সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। প্রত্যেক ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের কী পরিমাণ ক্ষতিসাধন হয়েছে তা প্রতিবেদন জমা দিতে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×