হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় তৃতীয় ধাপে ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন : ২৮ নভেম্বর ভোট গ্রহণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৯:২৪ অপরাহ্ন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।
ঘোষিত তফসিল মতে ওইদিন কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ৭টি ইউনিয়নসহ ১০ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উক্ত ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলায় শুধুমাত্র কাকারা ইউনিয়নে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ হবে। অবশিষ্ঠ নয়টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানায়।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানায়, উপজেলার উপকূলীয় ৭টি ইউনিয়নসহ ১০ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তফসিল অনুসরণে আগামী ২৮ নভেম্বর চকরিয়াতে যে সব ইউনিয়নে ভোট গ্রহণ হবে সেই গুলো হচ্ছে, বদরখালী ইউনিয়ন, ভেওলা মানিক চর ইউনিয়ন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, কৈয়ারবিল ইউনিয়ন, সাহারবিল ইউনিয়ন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন, ডেমুশিয়া ইউনিয়ন, কোনাখালী ইউনিয়ন, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়ন।

তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এদিকে, ইউপি নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর পরই চকরিয়ার বিভিন্ন জনপদে বর্তমান চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে পাড়া-মহল্লায় গণসংযোগ ও আনন্দ মিছিল করেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় তৃতীয় ধাপে ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন : ২৮ নভেম্বর ভোট গ্রহণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় তৃতীয় ধাপে ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন : ২৮ নভেম্বর ভোট গ্রহণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৯:২৪ অপরাহ্ন
Print Image
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। ঘোষিত তফসিল মতে ওইদিন কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ৭টি ইউনিয়নসহ ১০ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলায় শুধুমাত্র কাকারা ইউনিয়নে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ হবে। অবশিষ্ঠ নয়টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানায়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করা হয়। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানায়, উপজেলার উপকূলীয় ৭টি ইউনিয়নসহ ১০ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তফসিল অনুসরণে আগামী ২৮ নভেম্বর চকরিয়াতে যে সব ইউনিয়নে ভোট গ্রহণ হবে সেই গুলো হচ্ছে, বদরখালী ইউনিয়ন, ভেওলা মানিক চর ইউনিয়ন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, কৈয়ারবিল ইউনিয়ন, সাহারবিল ইউনিয়ন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন, ডেমুশিয়া ইউনিয়ন, কোনাখালী ইউনিয়ন, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়ন। তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর। এদিকে, ইউপি নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর পরই চকরিয়ার বিভিন্ন জনপদে বর্তমান চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে পাড়া-মহল্লায় গণসংযোগ ও আনন্দ মিছিল করেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×