হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মালিক এবং দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেলে যুগান্তরের চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন এর উদ্যোগে চকরিয়া হস্তশিল্প সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক ইবনে আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানব কন্ঠের আবদুল মজিদ, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এম জিয়াবুল হক, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক ও দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক কালবেলার মনিরুল আমিন, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু প্রমূখ আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

আলোচনায় সাংবাদিকরা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক এর সাঈদী আকবর ফয়সাল, দৈনিক আপন কন্ঠ এর জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবর এর তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, কক্স অনলাইন বার্তার সম্পাদক রুবেল খান।

এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন।##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মালিক এবং দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেলে যুগান্তরের চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন এর উদ্যোগে চকরিয়া হস্তশিল্প সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক ইবনে আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানব কন্ঠের আবদুল মজিদ, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এম জিয়াবুল হক, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক ও দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক কালবেলার মনিরুল আমিন, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু প্রমূখ আলোচনায় অংশ নেন। আলোচনায় সাংবাদিকরা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক এর সাঈদী আকবর ফয়সাল, দৈনিক আপন কন্ঠ এর জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবর এর তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, কক্স অনলাইন বার্তার সম্পাদক রুবেল খান। এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×