হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় রিমান্ড শেষে চালক সাইফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ অপরাহ্ন

এম.জিয়াবুল হক,চকরিয়া:

চকরিয়ায় পিকআপ চাপায় পাঁচভাই নিহতের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার মামলার বাদি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন তিনদিনের রিমাণ্ড শেষে আসামি সাইফুলকে আদালতে হাজির করেন। এসময় আদালতের বিচারক রাজীব কুমার দেব শুনানী শেষে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক। গ্রেফতারকৃত চালক সাইফুল লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা গ্রামের আলী জাফরের ছেলে।

আরও পড়ুন

হিমছড়িতে ডাকাতির অভিযোগ, জনতার মারধরে আহত সন্দেহভাজন হাসপাতালে

জানা গেছে, গত ৮ ফেব্র“য়ারী ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় স্থানীয় হাসিনাপাড়ার বাসিন্দা পাঁচভাই অনুপম শীল, নিরুপম শীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল নিহত হন। এ সময় আহত হয় আরো দুই ভাই রক্তিম শীল, প্লাবন সুশীল ও বোন হীরা শীল।

এ ঘটনায় বুধবার (৯ ফেব্র“য়ারী রাতে) পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন ১১-৪৭৪০) চালককে অজ্ঞাত আসামি করে নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। চারদিন পর ১২ ফেব্র“য়ারী শনিবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব পিকআপ চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেফতার করেন।

পরদিন ১৩ ফেব্র“য়ারী গ্রেফতারকৃত চালক সাইফুলকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন রিমাণ্ডের আবেদন জানান।

এসময় আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব শুনানী শেষে আসামি সাইফুলের তিনদিনের রিমাণ্ড আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, তিনদিনের রিমাণ্ডে চালক সাইফুল ঘটনার বিষয়ে গুরুত্বপুর্ণ অনেক তথ্য দিয়েছেন। সেই কারণে আর রিমাণ্ড চাওয়া হয়নি। তাই আদালতের বিজ্ঞ বিচারক আসামি সাইফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় রিমান্ড শেষে চালক সাইফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পিকআপ চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় রিমান্ড শেষে চালক সাইফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ অপরাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক,চকরিয়া: চকরিয়ায় পিকআপ চাপায় পাঁচভাই নিহতের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার মামলার বাদি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন তিনদিনের রিমাণ্ড শেষে আসামি সাইফুলকে আদালতে হাজির করেন। এসময় আদালতের বিচারক রাজীব কুমার দেব শুনানী শেষে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক। গ্রেফতারকৃত চালক সাইফুল লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা গ্রামের আলী জাফরের ছেলে। জানা গেছে, গত ৮ ফেব্র“য়ারী ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় স্থানীয় হাসিনাপাড়ার বাসিন্দা পাঁচভাই অনুপম শীল, নিরুপম শীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল নিহত হন। এ সময় আহত হয় আরো দুই ভাই রক্তিম শীল, প্লাবন সুশীল ও বোন হীরা শীল। এ ঘটনায় বুধবার (৯ ফেব্র“য়ারী রাতে) পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন ১১-৪৭৪০) চালককে অজ্ঞাত আসামি করে নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। চারদিন পর ১২ ফেব্র“য়ারী শনিবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব পিকআপ চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেফতার করেন। পরদিন ১৩ ফেব্র“য়ারী গ্রেফতারকৃত চালক সাইফুলকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন রিমাণ্ডের আবেদন জানান। এসময় আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব শুনানী শেষে আসামি সাইফুলের তিনদিনের রিমাণ্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, তিনদিনের রিমাণ্ডে চালক সাইফুল ঘটনার বিষয়ে গুরুত্বপুর্ণ অনেক তথ্য দিয়েছেন। সেই কারণে আর রিমাণ্ড চাওয়া হয়নি। তাই আদালতের বিজ্ঞ বিচারক আসামি সাইফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×