নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::
কক্সবাজারের চকরিয়ায় বন্যহতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নস্থ সংরক্ষিত বনাঞ্চলের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ হোসেন ফাঁশিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছে, মোহাম্মদ হোসেন সংরক্ষিত বনাঞ্চলের পতিত জমিতে ঘাস চাষ এবং সময়ে সময়ে লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন।
সোমবার সকালে তিনি বনের ভেতর জমিতে কাজ করতে যান। কিন্তু সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবার সদস্যরা তাকে খুঁজতে বের হয়। এরইমধ্যে রাত ৯টার দিকে বনের ভেতর তার লাশ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, নিহত মোহাম্মদ হোসেনের শরীরে হাতির আক্রমণের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হহÍান্তর করা হয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
স্থানীয় লোকজন জানান, ফাঁশিয়াখালী রিজার্ভ বনে বর্তমানে বেশকিছু হাতি অবস্থান করছে। সন্ধ্যা হলেই এসব হাতি মানুষের বসতঘরে আক্রমণ ও ফসলের খেতে তান্ডব চালিয়ে নষ্ট করে দিচ্ছে। এ অবস্থায় স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ##




মন্তব্য করুন