হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলে ৪ ভাই নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন

এম.জিয়াবুল হক ::

চকরিয়ায় দশদিন আগে মারা যাওয়া বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের চার সহোদর নিহত হয়েছেন। এ সময় তাদের এক বোন ও অপর তিন ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ৮ ফেব্রæয়ারী ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বনবিভাগের নার্সারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহত সকলের বাড়ি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামে। তাঁরা ওই গ্রামের মৃত সরোজ সুশীলের ছেলে-মেয়ে।

নিহতরা হলেন- মৃত সরোজ সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দীপক সুশীল (৩৬) ও চম্পক সুশীল (৩৬)। আহতরা হলেন- স্বরণ সুশীল (২৮), রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) ও বোন হীরা সুশীল (২৭)।

আহতদের মধ্যে স্বরণ সুশীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

একসঙ্গে একই পরিবারের ৪ সহোদরের মৃত্যুর ঘটনায় এলাকার পাশাপাশি গোটা চকরিয়া উপজেলার সাত লাখ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী বলেন, গত দশদিন আগে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির মালুমঘাট হাসিনাপাড়ার বাসিন্দা হতাহতের বাবা সরোজ সুশীল মৃত্যুবরণ করেন। মঙ্গলবার ছিল তাদের বাবার কোড়কর্ম এবং বুধবার শ্রদ্ধানুষ্ঠান। ধর্মীয় রীতিনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টার দিকে তারা সাত ভাই ও এক বোন কোড়কর্ম করতে হাসিনাপাড়াস্থ রাস্তার মাথায় যায়। সেখানের অনুষ্ঠান শেষে তারা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির পিকআপর ট্রাক এসে তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চার ভাই নিহত ও অপর চারজন আহত হন।

ওসি বলেন, আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে স্বরণ সুশীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে নিহত চার ভাইয়ের সৎকার কাজ করার জন্য ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

মালুমঘাট হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাফায়েত হোসেন বলেন, পিকআপ চাপায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলে ৪ ভাই নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলে ৪ ভাই নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক :: চকরিয়ায় দশদিন আগে মারা যাওয়া বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের চার সহোদর নিহত হয়েছেন। এ সময় তাদের এক বোন ও অপর তিন ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ৮ ফেব্রæয়ারী ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বনবিভাগের নার্সারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহত সকলের বাড়ি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামে। তাঁরা ওই গ্রামের মৃত সরোজ সুশীলের ছেলে-মেয়ে। নিহতরা হলেন- মৃত সরোজ সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দীপক সুশীল (৩৬) ও চম্পক সুশীল (৩৬)। আহতরা হলেন- স্বরণ সুশীল (২৮), রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) ও বোন হীরা সুশীল (২৭)। আহতদের মধ্যে স্বরণ সুশীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একসঙ্গে একই পরিবারের ৪ সহোদরের মৃত্যুর ঘটনায় এলাকার পাশাপাশি গোটা চকরিয়া উপজেলার সাত লাখ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী বলেন, গত দশদিন আগে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির মালুমঘাট হাসিনাপাড়ার বাসিন্দা হতাহতের বাবা সরোজ সুশীল মৃত্যুবরণ করেন। মঙ্গলবার ছিল তাদের বাবার কোড়কর্ম এবং বুধবার শ্রদ্ধানুষ্ঠান। ধর্মীয় রীতিনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টার দিকে তারা সাত ভাই ও এক বোন কোড়কর্ম করতে হাসিনাপাড়াস্থ রাস্তার মাথায় যায়। সেখানের অনুষ্ঠান শেষে তারা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির পিকআপর ট্রাক এসে তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চার ভাই নিহত ও অপর চারজন আহত হন। ওসি বলেন, আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে স্বরণ সুশীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে নিহত চার ভাইয়ের সৎকার কাজ করার জন্য ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। মালুমঘাট হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাফায়েত হোসেন বলেন, পিকআপ চাপায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×