হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াইকালে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৬৮) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন। তিনি বলেন, সোমবার রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এসময় অজান্তে পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াইকালে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াইকালে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৬৮) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন। তিনি বলেন, সোমবার রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এসময় অজান্তে পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×