হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় যাত্রীবাহি বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত, আহত ৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ অপরাহ্ন

এম.জিয়াবুল হক.চকরিয়া থেকে::

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত ও ৮ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গুরুতর হওয়ায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পেনৈসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন, সিলেটের মো. আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে চট্টগ্রামমুখি একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় যাত্রীবাহি বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত, আহত ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় যাত্রীবাহি বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত, আহত ৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ অপরাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক.চকরিয়া থেকে:: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত ও ৮ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গুরুতর হওয়ায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পেনৈসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, সিলেটের মো. আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)। চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে চট্টগ্রামমুখি একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×