হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম খুনের ঘটনায় ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে গভীর রাতে বসতবাড়িতে ডাকাতির খবর পেয়ে যৌথবাহিনীর অভিযানে গিয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন (২৩) হত্যাকান্ডের ঘটনার প্রায় চারমাস পর আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

হত্যাকান্ডের পর তদন্ত কার্যক্রম শেষ করে গতকাল রোববার (১৯ জানুয়ারি) চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা (আইও) ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

চকরিয়া উপজেলার কোর্ট ইন্সপেক্টর (আদালত পরিদর্শক) মো. আনোয়ারুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই ১৮ জনের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা গতকাল রোববার আদালতে চার্জশীট দাখিল করেছেন। তন্মধে চার্জশীটে নাম থাকা ১২ আসামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি আরও বলেন- সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যাকান্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক দুটি মামলা রুজু হয়। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়েছে। তন্মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী ও মালামাল ক্রোকের পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার তদন্তককারী কর্মকর্তা ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যাকান্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়। তন্মধ্যে ডাকাতির প্রস্ততিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুনুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা রুজু করেন।
তদন্ত কর্মকর্তা বলেন, সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা রুজু করা হয়েছিল সেখান থেকে এই হত্যাকান্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে চার্জশীট থেকে। আবার ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম। সেই ৭ জনসহ সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্ততিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য ২০২৪ সালেে ২৪ সেপ্টেম্বর ভোররাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে।##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম খুনের ঘটনায় ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম খুনের ঘটনায় ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে গভীর রাতে বসতবাড়িতে ডাকাতির খবর পেয়ে যৌথবাহিনীর অভিযানে গিয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন (২৩) হত্যাকান্ডের ঘটনার প্রায় চারমাস পর আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। হত্যাকান্ডের পর তদন্ত কার্যক্রম শেষ করে গতকাল রোববার (১৯ জানুয়ারি) চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা (আইও) ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী। চকরিয়া উপজেলার কোর্ট ইন্সপেক্টর (আদালত পরিদর্শক) মো. আনোয়ারুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই ১৮ জনের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা গতকাল রোববার আদালতে চার্জশীট দাখিল করেছেন। তন্মধে চার্জশীটে নাম থাকা ১২ আসামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তিনি আরও বলেন- সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যাকান্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক দুটি মামলা রুজু হয়। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়েছে। তন্মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী ও মালামাল ক্রোকের পরোয়ানা জারি করেছে আদালত। মামলার তদন্তককারী কর্মকর্তা ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যাকান্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়। তন্মধ্যে ডাকাতির প্রস্ততিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুনুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা রুজু করেন। তদন্ত কর্মকর্তা বলেন, সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা রুজু করা হয়েছিল সেখান থেকে এই হত্যাকান্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে চার্জশীট থেকে। আবার ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম। সেই ৭ জনসহ সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্ততিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। উল্লেখ্য ২০২৪ সালেে ২৪ সেপ্টেম্বর ভোররাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×