হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় স্ত্রীকে নিয়ে কটূক্তি : ভাতিজার হাতে চাচা খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জুন ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন




কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ করে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

শনিবার (২৪ জুন) মধ্যরাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার।

নিহত আনোয়ার হোসেন (৪০) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। ভাতিজা মোহাম্মদ এনামুল হক আনোয়ারের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে ।

স্থানীয়দের বরাতে আব্দুল জব্বার বলেন, ‘আনোয়ার হোসেনের দুই স্ত্রী। ছয় মাস আগে তার এক স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন। এ ঘটনার জেরে সালিশী বৈঠকের মাধ্যমে নাছিরকে ৬ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গাত্মক কথা ও আচরণ করতো।’

পরিদর্শক (তদন্ত) বলেন, ‘শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ৬ হাজার টাকা’ বলে টিটকারি দেয়। এ সময় আনোয়ার প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে এনামুল কামার দোকান থেকে ছোরা নিয়ে উপর্যুপরি আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন।’

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় স্ত্রীকে নিয়ে কটূক্তি : ভাতিজার হাতে চাচা খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় স্ত্রীকে নিয়ে কটূক্তি : ভাতিজার হাতে চাচা খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জুন ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ করে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা। শনিবার (২৪ জুন) মধ্যরাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার। নিহত আনোয়ার হোসেন (৪০) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। ভাতিজা মোহাম্মদ এনামুল হক আনোয়ারের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে । স্থানীয়দের বরাতে আব্দুল জব্বার বলেন, ‘আনোয়ার হোসেনের দুই স্ত্রী। ছয় মাস আগে তার এক স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন। এ ঘটনার জেরে সালিশী বৈঠকের মাধ্যমে নাছিরকে ৬ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গাত্মক কথা ও আচরণ করতো।’ পরিদর্শক (তদন্ত) বলেন, ‘শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ৬ হাজার টাকা’ বলে টিটকারি দেয়। এ সময় আনোয়ার প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে এনামুল কামার দোকান থেকে ছোরা নিয়ে উপর্যুপরি আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন।’ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×