চট্টগ্রাম, ২০ ডিসেম্বর – চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সাদা টি-শার্ট পরিহিত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবকের নাম সুকান্ত। এর মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুকান্তের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
তিনি জানান, র্যাব বান্দরবান এলাকা থেকে সুকান্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, আলিফ হত্যা মামলার চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, স্ট্যাম্প, বঁটি, লোহার রড, গাছের ফলা, ত্রিশূল ও পাথরসহ বিভিন্ন মারাত্মক অস্ত্র ব্যবহার করে কুপিয়ে ও আঘাত করে আইনজীবী আলিফকে হত্যা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন