হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, মূল আসামিসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন


চট্টগ্রাম, ০৯ জানুয়ারি – চট্টগ্রাম নগরের আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ও শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এবং পাঁচলাইশ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ভোরে সবুজ দেবনাথসহ তিনজন একটি সিএনজি অটোরিকশায় কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকা থেকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আতুরের ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ৫ জানুয়ারি পাঁচলাইশ মডেল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৮ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মামলার মূল আসামি সুমন চন্দ্র দাস (৪২), মো. মাসুদ রানা ওরফে বাইক বাবু (৩০) এবং রফিকুল ইসলাম ওরফে ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন চন্দ্র দাস ছিনতাইয়ের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে রবি কুমার দাস (৪০) এবং চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে পান্না রানী দাস (৩৮) গ্রেপ্তার হন। এছাড়া মামলার গোপন তথ্যদাতা হিসেবে বিবেক বণিক (৪২)কে গ্রেপ্তার করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, মূল আসামিসহ গ্রেপ্তার ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, মূল আসামিসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০৯ জানুয়ারি – চট্টগ্রাম নগরের আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ও শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এবং পাঁচলাইশ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ভোরে সবুজ দেবনাথসহ তিনজন একটি সিএনজি অটোরিকশায় কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকা থেকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আতুরের ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।এ ঘটনায় ৫ জানুয়ারি পাঁচলাইশ মডেল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৮ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মামলার মূল আসামি সুমন চন্দ্র দাস (৪২), মো. মাসুদ রানা ওরফে বাইক বাবু (৩০) এবং রফিকুল ইসলাম ওরফে ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন চন্দ্র দাস ছিনতাইয়ের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে রবি কুমার দাস (৪০) এবং চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে পান্না রানী দাস (৩৮) গ্রেপ্তার হন। এছাড়া মামলার গোপন তথ্যদাতা হিসেবে বিবেক বণিক (৪২)কে গ্রেপ্তার করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×