হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২৬ এপ্রিল – চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

ঢাকের বাদ্য, সিঁদুরখেলা আর অশ্রুসজল বিদায়—সাগরে বিসর্জিত দেবী দুর্গা

গ্রেফতারকৃতরা হলেন তানভীর হাসান, মোসলেম উদ্দিন, বিপু ঘোষ বিলু, মো. নাহিদ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. নওশের উদ্দিন চৌধুরী, মো. জুয়েল, মো. আলাল, মো. আসিফ, মো. শুভ রহমান, সৌরভ দেওয়ানজী ও ইমাম হোসেন সাদমান।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুরে নিউ মার্কেট মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় তারা জানতে পারে যে পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে একটি মিছিল টাইগারপাস অভিমুখে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট-পাটকেল ও লাঠিসোটা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৬ এপ্রিল – চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।গত শনিবার কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃতরা হলেন তানভীর হাসান, মোসলেম উদ্দিন, বিপু ঘোষ বিলু, মো. নাহিদ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. নওশের উদ্দিন চৌধুরী, মো. জুয়েল, মো. আলাল, মো. আসিফ, মো. শুভ রহমান, সৌরভ দেওয়ানজী ও ইমাম হোসেন সাদমান।পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুরে নিউ মার্কেট মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় তারা জানতে পারে যে পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে একটি মিছিল টাইগারপাস অভিমুখে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট-পাটকেল ও লাঠিসোটা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×