চব্বিশ এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন ও ১৮ কোটি মানুষকে আজাদীর স্বাদ দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৩ আসনে (সদর,রামু, ঈদগাঁও)দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুরের পক্ষে এবং গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট চান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস এস এম ফরহাদ। বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিলোত্তর পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,১৪ শতাধিক শহীদ ও প্রায় অর্ধ লাখ আহতের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব আসন্ন গণভোটে ব্যর্থ হলে এ জাতির কপালে গোলামির জিঞ্জির জগদ্দল পাথরের মত চেপে থাকবে। তাই তিনি আসন্ন নির্বাচনে ভয়ভীতি উপেক্ষা করে এগারদলীয় জোট ও হ্যাঁ এর পক্ষে রায় দেয়ার আহ্বান জানান
রবিবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিম,লায়েক ইবনে ফাজেল ও তৈয়ব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ জুড়ে নতুন দেশ বিনির্মাণে পরিবর্তনের জোয়ার উঠেছে। সেই জোয়ারের নেতৃত্বে দিচ্ছে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লবের পক্ষের শক্তি জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট। তাই সারা দেশের মত কক্সবাজার ৩ আসনেও দাঁড়ি পাল্লা প্রতীকের জোয়ার আজকের এ জমায়েত। তিনি ১২ তারিখ দাঁড়ি পাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার জন্য জনতাকে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ৩ সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, সাবেক জেলা আমীর মৌলানা মুস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেম, জেলা খেলাফত মজলিস সভাপতি মৌলানা নুরুল হক, জেলা এনসিপি নেতা ও হ্যাঁ ভোটের এ্যাম্বাসেডর মুহাম্মদ ইফতেখারসহ এগারদলীয় জোটের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে
প্রসঙ্গত দুপুরে পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করে।ক্রমান্বয়ে তাতে জনতার ঢল নামে।পরে গণমিছিলটিতে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও ডাকসু জিএস এস এমন ফরহাদ যোগ দিলে তা মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে উঠে।পরে বাস স্টেশনে মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।




মন্তব্য করুন