হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলে গেলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৪ মার্চ – বলিউড পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘মার্দানি’খ্যাত এ নির্মাতার বয়স হয়েছিল ৬৭ বছর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রদীপ সরকারের ডায়ালাইসিস চলছিল। তার পটাশিয়ামের মাত্রা অতিমাত্রায় কমে গিয়েছিল। শারীরিক অবস্থার অবণতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

 

প্রদীপ সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বলিপাড়ায় শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অজয় দেবগন, মনোজ বাজপেয়ী, হংসল মেহতা, নীতু চন্দ্র, নীল নিতিন মুকেশ প্রমুখ।

বিজ্ঞাপন নির্মাণের মধ্য দিয়ে কর্মজীবন শুরু প্রদীপ সরকারের। অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এই হিট সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান। এরপর ‘লাগা চুনারি মে দাগ’(২০০৭), ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-এর মতো সিনেমা পরিচালনা করেন প্রদীপ সরকার।

কঙ্গনা রাণৌতকে নিয়ে ‘নটী বিনোদিনী’-এর বায়োপিক হিন্দিতে নির্মাণের কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। গত বছর ঘটা করে ঘোষণাও দেন তিনি। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছিল। কিন্তু কাজটি অসম্পূর্ণই রেখেই পরপারে পাড়ি জমালেন এই বাঙালি পরিচালক।

আইএ/ ২৪ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চলে গেলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলে গেলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলে গেলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৪ মার্চ – বলিউড পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘মার্দানি’খ্যাত এ নির্মাতার বয়স হয়েছিল ৬৭ বছর। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রদীপ সরকারের ডায়ালাইসিস চলছিল। তার পটাশিয়ামের মাত্রা অতিমাত্রায় কমে গিয়েছিল। শারীরিক অবস্থার অবণতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।   প্রদীপ সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বলিপাড়ায় শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অজয় দেবগন, মনোজ বাজপেয়ী, হংসল মেহতা, নীতু চন্দ্র, নীল নিতিন মুকেশ প্রমুখ। বিজ্ঞাপন নির্মাণের মধ্য দিয়ে কর্মজীবন শুরু প্রদীপ সরকারের। অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এই হিট সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান। এরপর ‘লাগা চুনারি মে দাগ’(২০০৭), ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-এর মতো সিনেমা পরিচালনা করেন প্রদীপ সরকার। কঙ্গনা রাণৌতকে নিয়ে ‘নটী বিনোদিনী’-এর বায়োপিক হিন্দিতে নির্মাণের কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। গত বছর ঘটা করে ঘোষণাও দেন তিনি। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছিল। কিন্তু কাজটি অসম্পূর্ণই রেখেই পরপারে পাড়ি জমালেন এই বাঙালি পরিচালক। আইএ/ ২৪ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চলে গেলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×