নরসিংদী, ২৭ জানুয়ারি – চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে শাহেদ নামের একজনের অবস্থা গুরুতর, তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার বিকালে পিকনিক শেষে ফেরার সময় এই ঘটনা ঘটে।
এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন
জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়িগুলো পার্কের বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিল। গাড়ি আসার সময় স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি থেকে চাঁদা দাবি করেন। সাংবাদিকরা প্রতিবাদ করলে প্রথমে তর্ক হয়। পরে সন্ত্রাসীরা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা চালায়। একপর্যায় তারা সংঘবদ্ধভাবে রড ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মহসিন, সাখাওয়াত কাওসার ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন। হামলায় তাদের মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হয়েছে।
হামলার শিকার সাংবাদিকরা জানান, সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসী তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং গুলি করার হুমকি দেন। এছাড়া তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ঘটনার পর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিন্তু পুলিশ দেরি হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে হামলা চালায়।




মন্তব্য করুন