হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীনের মতো ‘ভুল’ ভারতের ক্ষেত্রে আর করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন


ওয়াশিংটন, ৭ মার্চ – বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অতীতে চীনের সাথে যে কৌশলগত ভুল করেছিল যুক্তরাষ্ট্র, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি আর করা হবে না। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত রাইসিনা ডায়ালগে অংশ নিয়ে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ।

তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির রূপরেখা তুলে ধরে জানান, অতীতে চীনকে দেওয়া অর্থনৈতিক ছাড়গুলো যেভাবে দেশটির উত্থানে সহায়তা করেছিল, ভারতের বেলায় তেমনটি ঘটবে না। ল্যান্ডউ উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী হলেও তা অবশ্যই পারস্পরিক স্বার্থ ও মার্কিন জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে ২০ বছর আগে চীনের বাজার উন্মুক্ত করে দেওয়ার পর দেখা গেছে তারাই এখন বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিচ্ছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

শিক্ষা ও অভিবাসন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। তাঁর মতে বিদেশি শিক্ষার্থীরা যদি পড়াশোনা শেষে মার্কিন কর্মীদের সঙ্গে চাকরির বাজারে প্রতিযোগিতা করে তবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের জায়গা হওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন যে অভিবাসন নীতিকে শেষ পর্যন্ত মার্কিন নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে হবে। এছাড়া পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে ভারতকে জ্বালানির বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের কথা ভাবার আহ্বান জানান তিনি। বর্তমানে শুল্ক ও ভিসা জটিলতা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন চললেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চীনের মতো ‘ভুল’ ভারতের ক্ষেত্রে আর করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীনের মতো ‘ভুল’ ভারতের ক্ষেত্রে আর করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৭ মার্চ – বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অতীতে চীনের সাথে যে কৌশলগত ভুল করেছিল যুক্তরাষ্ট্র, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি আর করা হবে না। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত রাইসিনা ডায়ালগে অংশ নিয়ে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ।তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির রূপরেখা তুলে ধরে জানান, অতীতে চীনকে দেওয়া অর্থনৈতিক ছাড়গুলো যেভাবে দেশটির উত্থানে সহায়তা করেছিল, ভারতের বেলায় তেমনটি ঘটবে না। ল্যান্ডউ উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী হলেও তা অবশ্যই পারস্পরিক স্বার্থ ও মার্কিন জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে ২০ বছর আগে চীনের বাজার উন্মুক্ত করে দেওয়ার পর দেখা গেছে তারাই এখন বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিচ্ছে।শিক্ষা ও অভিবাসন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। তাঁর মতে বিদেশি শিক্ষার্থীরা যদি পড়াশোনা শেষে মার্কিন কর্মীদের সঙ্গে চাকরির বাজারে প্রতিযোগিতা করে তবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের জায়গা হওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন যে অভিবাসন নীতিকে শেষ পর্যন্ত মার্কিন নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে হবে। এছাড়া পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে ভারতকে জ্বালানির বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের কথা ভাবার আহ্বান জানান তিনি। বর্তমানে শুল্ক ও ভিসা জটিলতা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন চললেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে।এস এম/ ৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×