হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীন থেকে ২৪ কোটি ডলারে ৪টি জাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তি সই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ অপরাহ্ন


ঢাকা, ৮ ফেব্রুয়ারি – চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার চীন সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকার চীনা দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় মোট চারটি জাহাজ সংগ্রহ করা হবে, যার মধ্যে রয়েছে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এই প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ক্রয়ে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

আরও পড়ুন

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফর

এছাড়া দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনার জন্য খরচ হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন চারটি জাহাজ সংগ্রহের এই প্রকল্প বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহন সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে।

এটি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসনকে আরও উন্নত করবে। তিনি আরও উল্লেখ করেন যে চীন বাংলাদেশের প্রতি সবসময় সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ অব্যাহত রাখবে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

চীন থেকে ২৪ কোটি ডলারে ৪টি জাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তি সই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীন থেকে ২৪ কোটি ডলারে ৪টি জাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তি সই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ ফেব্রুয়ারি – চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার চীন সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।ঢাকার চীনা দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় মোট চারটি জাহাজ সংগ্রহ করা হবে, যার মধ্যে রয়েছে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এই প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ক্রয়ে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।এছাড়া দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনার জন্য খরচ হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন চারটি জাহাজ সংগ্রহের এই প্রকল্প বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহন সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে।এটি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসনকে আরও উন্নত করবে। তিনি আরও উল্লেখ করেন যে চীন বাংলাদেশের প্রতি সবসময় সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ অব্যাহত রাখবে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×