হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – চলমান বিপিএলে আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। নিজেদের হোস্ট হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল চিটাগং কিংস। তার উপস্থিতিতে চিটাগং কিংসের উপর নজর ছিল দর্শকদের। কিন্তু চিটাগং ফাইনালে উঠলেও দলের সঙ্গে তাকে দেখা যায়নি। জানা গেছে, চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগাং কিংস।

চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইয়াশা সাগরের বিরুদ্ধে এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

নোটিশে বলা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর ইয়াশা সাগরের সঙ্গে চিটাগাং কিংসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপস্থাপনার পাশাপাশি স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের শর্ত অন্তর্ভুক্ত ছিল। চুক্তির ৯ নম্বর ধারায় উল্লেখিত শর্ত লঙ্ঘন করেছেন ইয়াশা।

নোটিশে আরও বলা হয়, ইয়াশা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউট সম্পন্ন করেননি। যার ফলে চিটাগাং কিংসের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামেরও ক্ষতি হয়েছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।

দলটির পক্ষে থেকে জানানো হয়েছে, গত ২ ফেব্রুয়ারি ইয়াশাকে আইনি নোটিশ পাঠানো হয় এবং ২ দিনের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নোটিশ পাওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি কাউকে কিছু না জানিয়ে তিনি হোটেল ত্যাগ করেন।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – চলমান বিপিএলে আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। নিজেদের হোস্ট হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল চিটাগং কিংস। তার উপস্থিতিতে চিটাগং কিংসের উপর নজর ছিল দর্শকদের। কিন্তু চিটাগং ফাইনালে উঠলেও দলের সঙ্গে তাকে দেখা যায়নি। জানা গেছে, চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগাং কিংস।চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইয়াশা সাগরের বিরুদ্ধে এই আইনি নোটিশ পাঠিয়েছেন।নোটিশে বলা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর ইয়াশা সাগরের সঙ্গে চিটাগাং কিংসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপস্থাপনার পাশাপাশি স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের শর্ত অন্তর্ভুক্ত ছিল। চুক্তির ৯ নম্বর ধারায় উল্লেখিত শর্ত লঙ্ঘন করেছেন ইয়াশা।নোটিশে আরও বলা হয়, ইয়াশা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউট সম্পন্ন করেননি। যার ফলে চিটাগাং কিংসের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামেরও ক্ষতি হয়েছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।দলটির পক্ষে থেকে জানানো হয়েছে, গত ২ ফেব্রুয়ারি ইয়াশাকে আইনি নোটিশ পাঠানো হয় এবং ২ দিনের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নোটিশ পাওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি কাউকে কিছু না জানিয়ে তিনি হোটেল ত্যাগ করেন।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×