হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন


চুয়াডাঙ্গা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আওতায় বাজারদরের চেয়ে কম মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহ করা হচ্ছে।

বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। রমজান মাসে বাজারদর স্থিতিশীল ও সহনীয় রাখতে প্রশাসনের এই বিশেষ উদ্যোগে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ২৭৫ টাকা, তরল দুধ প্রতি কেজি ৭৫ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নির্ধারিত মূল্যে এসব পণ্য কিনতে পেরে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক আ হা ম শামিমুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] চুয়াডাঙ্গা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আওতায় বাজারদরের চেয়ে কম মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহ করা হচ্ছে।বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। রমজান মাসে বাজারদর স্থিতিশীল ও সহনীয় রাখতে প্রশাসনের এই বিশেষ উদ্যোগে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ২৭৫ টাকা, তরল দুধ প্রতি কেজি ৭৫ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে।নির্ধারিত মূল্যে এসব পণ্য কিনতে পেরে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক আ হা ম শামিমুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×