ঢাকা, ১৫ সেপ্টেম্বর – অবিলম্বে জুলাই জাতীয় সনদের ঘোষণা ও আইনি ভিত্তি দেওয়া, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৬ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
আবদুল কাদের বলেন, গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, উচ্চকক্ষ নির্বাচনে পিআরসহ ৬ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকা, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগর ও ২৬ সেপ্টেম্বর সকল জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।
বিএনপিকে চাপে রাখা এই কর্মসূচির উদ্দেশ্য নয় জানিয়ে তিনি আরও বলেন, অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে আইনি ভিত্তি প্রদানের দাবি জানা হয়েছে।
* গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবি।
* পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচন করতে হবে।
* দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান-নাচের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫



মন্তব্য করুন