হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৯ আগস্ট – যুক্তরাষ্ট্র ছয় হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসাধারীরা মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা এবং বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদকে সমর্থনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়াও ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীও ট্রাম্প প্রশাসনের নজরে পড়েছে। তাদের বিরুদ্ধে ‘ইহুদিবিরোধী আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে। তবে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলও খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রবিরোধী বা হুমকিমূলক কোনো পোস্ট পাওয়ার ভিত্তিতেও অনেকে অভিযুক্ত হয়েছেন।

এর আগে গাজার বাসীর জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমিতসংখ্যক মানবিক ভিসা প্রদানের নীতি পুনর্মূল্যায়ন চলাকালে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং এ পদক্ষেপ ভবিষ্যতেও চলবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অতিথি হয়ে যারা শিক্ষা কার্যক্রম ব্যাহত করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৯ আগস্ট – যুক্তরাষ্ট্র ছয় হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসাধারীরা মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা এবং বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদকে সমর্থনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়াও ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীও ট্রাম্প প্রশাসনের নজরে পড়েছে। তাদের বিরুদ্ধে ‘ইহুদিবিরোধী আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে। তবে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলও খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রবিরোধী বা হুমকিমূলক কোনো পোস্ট পাওয়ার ভিত্তিতেও অনেকে অভিযুক্ত হয়েছেন।এর আগে গাজার বাসীর জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমিতসংখ্যক মানবিক ভিসা প্রদানের নীতি পুনর্মূল্যায়ন চলাকালে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং এ পদক্ষেপ ভবিষ্যতেও চলবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অতিথি হয়ে যারা শিক্ষা কার্যক্রম ব্যাহত করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×