হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাগলনাইয়ায় জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দায়ে ১৬ নেতাকর্মী আটক, ১৩ জনকে অর্থদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন


ফেনী, ১২ ফেব্রুয়ারি – ফেনীর ছাগলনাইয়ায় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ওই ভোটকেন্দ্রে প্রবেশ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ জনকে তিন হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃতদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন কর্মী রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জরিমানার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ছাগলনাইয়ায় জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দায়ে ১৬ নেতাকর্মী আটক, ১৩ জনকে অর্থদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাগলনাইয়ায় জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দায়ে ১৬ নেতাকর্মী আটক, ১৩ জনকে অর্থদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফেনী, ১২ ফেব্রুয়ারি – ফেনীর ছাগলনাইয়ায় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ওই ভোটকেন্দ্রে প্রবেশ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ জনকে তিন হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।আটককৃতদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন কর্মী রয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জরিমানার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×