হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্রলীগে সক্রিয় থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন


ঝিনাইদহ, ৪ মার্চ – ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে সক্রিয় থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মো. আবু জাফর নামের এক ব্যবসায়ী।

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী আবু জাফর তাঁর ২৪ বছর বয়সী ছেলে নাহিদ হাসান সবুজকে ত্যাজ্য করেছেন। নাহিদ বর্তমানে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় উল্লেখ করা হয়েছে, নাহিদ দীর্ঘ দিন ধরে পরিবারের অবাধ্য হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন এবং পরিবারের সঙ্গে বসবাস না করে নিজের ইচ্ছামতো চলছেন।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

বিশেষ করে ৫ আগস্ট ২০২৪-এর পর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাবা হিসেবে আবু জাফর সামাজিকভাবে বিব্রতবোধ করেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হলফনামায় বাবা উল্লেখ করেন যে, ছেলের কোনো আয় রোজগার, দায় দেনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পরিবার নেবে না। ভবিষ্যতে তাঁর সঙ্গে পরিবারের সব ধরনের আইনি ও রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলে তিনি ঘোষণা দেন।

এসএএস/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ছাত্রলীগে সক্রিয় থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্রলীগে সক্রিয় থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঝিনাইদহ, ৪ মার্চ – ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে সক্রিয় থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মো. আবু জাফর নামের এক ব্যবসায়ী।ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী আবু জাফর তাঁর ২৪ বছর বয়সী ছেলে নাহিদ হাসান সবুজকে ত্যাজ্য করেছেন। নাহিদ বর্তমানে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় উল্লেখ করা হয়েছে, নাহিদ দীর্ঘ দিন ধরে পরিবারের অবাধ্য হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন এবং পরিবারের সঙ্গে বসবাস না করে নিজের ইচ্ছামতো চলছেন।বিশেষ করে ৫ আগস্ট ২০২৪-এর পর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাবা হিসেবে আবু জাফর সামাজিকভাবে বিব্রতবোধ করেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হলফনামায় বাবা উল্লেখ করেন যে, ছেলের কোনো আয় রোজগার, দায় দেনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পরিবার নেবে না। ভবিষ্যতে তাঁর সঙ্গে পরিবারের সব ধরনের আইনি ও রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলে তিনি ঘোষণা দেন।এসএএস/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×